Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

দুই ছেলের হাতে বাবা খুন!

admin • 12 Sep 2024, 11:12 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
দুই ছেলের হাতে বাবা খুন!

চট্টগ্রামের কর্ণফুলীতে দুই সৎ ছেলের হাতে নুরুল হক চৌধুরী (৬৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। ঘটনার পর থেকে দুই ছেলে পলাতক রয়েছেন।

 

বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর ঘোয়াল বাপের এলাকায় এ ঘটনা ঘটে।

বড়উঠান ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ দিদারুল আলম বলেন, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। বাবাকে খুন করা দুই ভাই নেজাম উদ্দিন ও মিজানুর রহমান প্রবাসী। কিছুদিন আগে তারা দেশে ফেরেন। দেশের ফেরার পর থেকে সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার পর থেকে দুজন পলাতক রয়েছেন।

কর্ণফুলী থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান বলেন, জমি বিরোধের জেরে ছেলেদের হাতে বাবা খুন হয়েছেন। লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।