Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

দগ্ধদের রক্তের প্রয়োজন নেই: বার্ন ইনস্টিটিউট পরিচালক

admin • 24 Jul 2025, 11:00 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
দগ্ধদের রক্তের প্রয়োজন নেই: বার্ন ইনস্টিটিউট পরিচালক

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দিন জানিয়েছেন, বিমান বিধ্বস্তে দগ্ধদের কারো রক্তের ডোনেশনের প্রয়োজন নেই।

 

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে ইনস্টিটিউট চত্বরে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

 

ডা. নাসির উদ্দিন বলেন, ‘দগ্ধদের রক্তের প্রয়োজন নেই। পাশাপাশি স্কিনের পর্যাপ্ত মজুদ থাকায় স্কিন ডোনেশনও নেয়া হচ্ছে না। অনেকেই আর্থিক সহায়তার আগ্রহ প্রকাশ করছেন, তবে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হয়েছে। ইনস্টিটিউটের পক্ষ থেকে অতিরিক্ত কিছু প্রয়োজন নেই।’

 

তিনি আরও জানান, বৃহস্পতিবার আরও দুই দগ্ধ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রতিষ্ঠানটিতে চিকিৎসাধীন অবস্থায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ছয়জন রোগী। তিনি বলেন, ‘গতকাল যারা সংকটাপন্ন ছিলেন, তাদের অবস্থায় এখনও বড় ধরনের উন্নতি হয়নি। তবে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

 

এদিকে আশার খবর হিসেবে তিনি জানান, গত দুই দিনে ১৩ জনকে কেবিনে স্থানান্তর করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে আগামী এক-দুই দিনের মধ্যেই বাসায় পাঠানো হতে পারে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।