জামালপুরের মেলান্দহে এক আওয়ামীলীগ নেতা সরকারের ত্রাণের ঢেউটিন ব্যবহার করে গড়ে তুলেছিলেন মার্কেট। তবে শেষ পর্যন্ত সেটা আর রক্ষা হলো না, ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মার্কেট থেকে টিন খুলে জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম জাহান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মার্কেটের ঘরে ব্যবহার করা ৯ বান ঢেউটিন খুলে জব্দ করেন।
উপজেলার দুরমুঠ ইউনিয়নের হাতিজা গ্রামে বঙ্গবন্ধু মোড়ে জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি ও দুরমুঠ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম চাঁন। বড় একটি টিনশেড ঘর তুলে মার্কেট বানিয়েছিল।
জানা যায়,'দুরমুঠ ইউনিয়নের হাতিজা গ্রামের বঙ্গবন্ধু মোড়ে একটি টিনশেড ঘর তুলে একটি মার্কেট গড়ে তুলেছেন জাহাঙ্গীর আলম চাঁন। ওই ঘরে ব্যবহার করা হয়েছে ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ত্রাণের ঢেউটিন। স্থানীয় লোকজন গত কয়েকদিন আগে বুঝতে পারেন ত্রাণের ঢেউটিন নিয়ে আওয়ামী লীগ নেতা মার্কেটটি করেছেন। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন।
স্থানীয়রা জানান,'দুই বছর আগে দুরমুট ইউনিয়নের ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছিল। ঝড়ে অনেক লোকজন ক্ষতিগ্রস্ত হয়েছিল। সে সময় অসহায় দরিদ্রদের মাঝে সরকার টিন বরাদ্দ দিয়েছিল। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবেরী গরীব অসহায় মানুষদের মাঝে টিন বিতরণ না করে তাঁর ব্যবসায়ী পার্টনার ও আওয়ামী নেতা জাহাঙ্গীর আলম কে দিয়েছেন। সেই টিন দিয়ে গড়ে তুলেছেন মার্কেট।
এ বিষয়ে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম. আলমগীর বলেন,'আমরা একটি অভিযোগ পেয়েছিলাম। সেই অভিযোগে সততা পেয়েছি। ৯ বান সরকারের ত্রানের ঢেউটিন ব্যবহার করে একটি মার্কেট গড়ে তুলেছিল। টিন গুলো প্রায় দুই থেকে আড়াই বছর আগের। টিন জব্দ করা হয়েছে। এবিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন রয়েছে।
নাহিদ/ মিরর





