Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

তিস্তায় মেহেদী রাঙানো হাত বাঁধা যুবতীর মরদেহ উদ্ধার

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
তিস্তায় মেহেদী রাঙানো হাত বাঁধা যুবতীর মরদেহ উদ্ধার

হাতে মেহেদি রাঙানো। সেখানে অস্পষ্টভাবে বোঝা যাচ্ছে প্রিয় কাউকে উদ্দেশ্য করে কিছু লেখা। লেখাটা হলো ‘আই লাভ ইউ’। এমন এক যুবতীর হাত বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা এলাকার তিস্তা নদীর চর থেকে।

 

রোববার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার মহিষখোচা ইউনিয়নের চৌরাহা মাদরাসা এলাকায় তিস্তা নদীতে ভাসমান মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

 

স্থানীয়রা জানান, তার হাতে মেহেদী রাঙা এবং লেখা আছে ‘আই লাভ ইউ’। নিহতের দুই হাত পিছন দিক দিয়ে ওড়না দিয়ে বাঁধা এবং কালো রংয়ের বোরখা পরা ছিল। তার মুখমণ্ডলও ঝলসানো ছিল।

 

ধারণা করা হচ্ছে পরিচয় মুছে দিতে এসিড অথবা কোনো দাহ্য কোনোকিছু দিয়ে তার মুখ ঝলসে দেয়া হয়েছে। উজান থেকে মরদেহটি ভেসে এসেছে বলেও ধারণা করছেন স্থানীয়রা।

 

আদিতমারী থানার ওসি মাহমুদ-উন-নবী জানান, সকালে কৃষকরা কাজ করতে গিয়ে চৌরাহা মাদরাসা এলাকায় তিস্তার চরে এক যুবতীর মরদেহ পড়ে থাকতে দেখে। তবে ওই যুবতির নাম জানা যায়নি। তার বয়স আনুমানিক ২০ বছর বলে ধারণা করেন তিনি। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল ময়নাতদন্তের জন্য পাঠায় আদিতমারী থানা পুলিশ।

 

তিনি আরও জানান, স্থানীয়দের খবরে মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একইসাথে তার পরিচয় শনাক্তে বিভিন্ন স্থানে তথ্য পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।