Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান আবু সাঈদের বাবা

admin • 30 Jan 2026, 08:17 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান আবু সাঈদের বাবা

তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান বলে ইচ্ছা প্রকাশ করেছেন জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের বাবা মোঃ মকবুল হোসেন।

 
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুরে উপস্থিত হয়ে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন তিনি। পরে শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নেন তারেক রহমান। এসময় এই ইচ্ছা প্রকাশ করেন তিনি।
তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করে বলেন, ‘আশা করি তারেক রহমানের নেতৃত্বে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং শহিদদের আত্মত্যাগের ফল হিসেবে একটি উন্নত, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে উঠবে। তিনি প্রধানমন্ত্রী হলে জুলাই আন্দোলনের শহিদদের স্বপ্ন পূরণ হবে।’  
এদিকে, আবু সাঈদের কবর জিয়ারতের আগে, বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ঐতিহাসিক মহাস্থানগড়ে অবস্থিত হযরত শাহ সুলতান বলখী মাহীসাওয়ার (রহ.)-এর মাজার জিয়ারত করেন তারেক রহমান।

মাজার জিয়ারত শেষে তারেক রহমান রংপুরের উদ্দেশে রওনা দেন। পথে শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় আয়োজিত এক পথসভায় অংশ নেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।