Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
এক্সক্লসিভ জেলার খবর

তারুণ্যের সমাবেশ, যানজটে আটকা অ্যাম্বুলেন্স

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
তারুণ্যের সমাবেশ, যানজটে আটকা অ্যাম্বুলেন্স

বিএনপির তিন সংগঠনের আয়োজনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাওয়া তারুণ্যের সমাবেশ ঘিরে ব্যাপক যানজট তৈরি হয়েছে আশপাশের এলাকায়।

এ যানজটের ফলে সড়কে ভোগান্তিতে পড়েছেন মানুষ। বাস, সিএনজি ছাড়াও যানজটে আটকা পড়তে হয়েছে অ্যাম্বুলেন্সকে। ঘণ্টার পর ঘণ্টা গাড়িগুলোকে আটকা থাকতে হয়েছে যানজটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগী নিয়ে বাড্ডার দিকে যাওয়ার পথে মৎস্য ভবনের কাছে যানজটে আটকা পড়ে একটি অ্যাম্বুলেন্স।

অ্যাম্বুলেন্স চালক মোহাম্মদ আজিজ বলেন, রোগী নিয়ে ঢাকা মেডিকেল থেকে বাড্ডার একটি হাসপাতালে যাচ্ছি। কিন্তু যানজটের কারণে প্রায় ১ ঘণ্টা এক জায়গায় আটকা পড়ে আছি। কতক্ষণ এখানে থাকতে হবে তাও জানি না। কেউ কেউ অ্যাম্বুলেন্স যাওয়ার রাস্তা করে দিচ্ছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।