Thursday, 29 October 2026
শিরোনাম
কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি গাজীপুরে ‘জঙ্গি নাটক’ মামলায় হাসিনাসহ ১০ জনের শুনানি ১৭ নভেম্বর সুনামগঞ্জে জাতীয় সড়ক দিবসে র‍্যালি ও আলোচনা বিএনপি নেতা ডাবলু হত্যা: ঘটনাস্থল পরিদর্শনে সিআইডির অতিরিক্ত ডিআইজি আইইডিসিআরের পরিচালককে মারধরে ড্যাব নেতার পদ স্থগিত
এক্সক্লসিভ

তানভীরের মরদেহ বাড়ি নেওয়ার পথে উল্টে গেল লাশবাহী ফ্রিজার ভ্যান

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
তানভীরের মরদেহ বাড়ি নেওয়ার পথে উল্টে গেল লাশবাহী ফ্রিজার ভ্যান
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষার্থী তানভীর হোসেনের মরদেহ টাঙ্গাইলের মির্জাপুরে গ্রামের বাড়ি নেওয়ার পথে ফ্রিজার ভ্যানটি দুর্ঘটনার শিকার হয়। পরে অন্য গাড়িতে মরদেহ নিয়ে যাওয়া হয়।
সোমবার (২১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে গাড়িতে থাকা নিহত শিক্ষার্থীর চাচাতো ভাই সাইফুল আহত হন। নিহত শিক্ষার্থী তানভীর হোসেন (১৪) মির্জাপুর উপজেলার ওয়ার্শী ইউনিয়নের নগরভাদ গ্রামের রুবেল মিয়ার ছেলে।   পুলিশ সূত্রে জানা গেছে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় তানভীর হোসেন নিহত হয়। তার মরদেহ নিয়ে গ্রামের বাড়ি টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেন পরিবারের সদস্যরা। রাত ২টার দিকে লাশবাহী ফ্রিজার গাড়িটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় পৌঁছালে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।   নিহত তানভীরের চাচা ও ইউপি সদস্য আবুল কালাম আজাদ বলেন, দুর্ঘটনার শিকার হওয়ার পর অন্য গাড়িতে করে তানভীরের মরদেহ নিয়ে আসা হয়। ভোর ৪টায় তানভীরের মরদেহ বাড়িতে পৌঁছায়। সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।