Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

তরুণীকে লঞ্চে তুলে উধাও প্রেমিক, অতঃপর...

admin • 07 Mar 2024, 11:03 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
তরুণীকে লঞ্চে তুলে উধাও প্রেমিক, অতঃপর...

হবিগঞ্জের আজমিরীগঞ্জে লঞ্চ থেকে তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। ৯৯৯-এ কল পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। বুধবার (৬ মার্চ) উপজেলার কাকাইলছেও লঞ্চঘাটের একটি লঞ্চ থেকে ওই তরুণীকে উদ্ধার করে নৌপুলিশের একটি দল।

কাকাইলছেও নৌপুলিশ ফাঁড়ির এসআই আনিছুর রহমান গাজী জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে লঞ্চটিতে অভিযান চালিয়ে চট্টগ্রামের ওই বাসিন্দাকে উদ্ধার করা হয়।

জানা গেছে, বিয়ের প্রলোভন দিয়ে ওই তরুণীকে মঙ্গলবার ভৈরব লঞ্চঘাটে নিয়ে আসে আলা উদ্দিন নামে এক ব্যক্তি। পরে তাকে আল হেলাল নামক একটি লঞ্চে তুলে ওই ব্যক্তি মোবাইলে চার্জ দেয়ার কথা বলে সরে যায়। এরই মধ্যে লঞ্চটি ছেড়ে দিলে ৯৯৯-এ কল করেন ওই তরুণী। পরে হবিগঞ্জের আজমিরীগঞ্জ নৌপুলিশ ফাঁড়িকে এই তথ্য সরবরাহ করা হলে তারা ওই তরুণীকে উদ্ধার করেন।

কাকাইলছেও নৌপুলিশ ফাঁড়ির এসআই আনিছুর রহমান গাজী জানান, ওই তরুণী পুলিশের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।