Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
ক্যাম্পাস

ঢাবিতে ভর্তিচ্ছু প্রার্থীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
ঢাবিতে ভর্তিচ্ছু প্রার্থীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিচ্ছু প্রার্থীদের সাক্ষাৎকার আগামীকাল শুক্রবার (২১ জুলাই) থেকে শুরু হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী- কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তিচ্ছু প্রার্থীদের সাক্ষাৎকার ২১, ২২ ও ২৩ জুলাই অনুষ্ঠিত হবে। চারুকলা ইউনিটের ভর্তিচ্ছু প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আগামী ২২ জুলাই।

এছাড়া ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তিচ্ছু প্রার্থীদের সাক্ষাৎকার আগামী ২৩ জুলাই অনুষ্ঠিত হবে। আর বিজ্ঞান ইউনিটের ভর্তিচ্ছু প্রার্থীদের সাক্ষাৎকার হবে ২১ ও ২২ জুলাই।

প্রকাশিত তথ্য অনুযায়ী, বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিচ্ছু প্রার্থীদের সাক্ষাৎকার নির্ধারিত মেধাক্রম ও সময়সূচি অনুযায়ী আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র ভবনের নিচ তলায় অনুষ্ঠিত হবে।

বিজ্ঞান ইউনিটে মেধাক্রম ব্যবসায় শিক্ষার ১ থেকে ১০, মানবিকের ১ থেকে ৫৪২ এবং বিজ্ঞানের ১ থেকে ৪ হাজার পর্যন্ত মেধাক্রমধারীদের ডাকা হয়েছে।

ব্যবসায় শিক্ষা ইউনিটের সাক্ষাৎকারের জন্য অনুষদের ডিন অফিসে ব্যবসায় শিক্ষার ১ থেকে ৯১৫, মানবিকের ১ থেকে ৮০ এবং বিজ্ঞানের ১ থেকে ১২০ পর্যন্ত মেধাক্রমধারীদের ডাকা হয়েছে।

কলা ইউনিটের সাক্ষাৎকারের জন্য অনুষদের সভাকক্ষে ১ থেকে বিষয় মনোনয়নপ্রাপ্ত শেষ শিক্ষার্থীদের ডাকা হয়েছে। চারুকলা ইউনিটের সাক্ষাৎকারের জন্য অনুষদের ডিন অফিসে ১ থেকে ১৫০ পর্যন্ত মেধাক্রমধারীদের ডাকা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।