Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

ঢাকা-যশোর রেললাইনের নড়াইল অংশ পরিদর্শন করলেন রেলমন্ত্রী

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ঢাকা-যশোর রেললাইনের নড়াইল অংশ পরিদর্শন করলেন রেলমন্ত্রী

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকা-যশোর রেললাইনের নড়াইল অংশের লোহাগড়ার রেল ষ্টেশন পরিদর্শন করেছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

 

শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে ভাঙ্গা থেকে ট্রেনের একটি বগিতে চড়ে লোহাগড়া উপজেলার নারান্দিয়া রেল স্টেশনে পৌঁছান রেলমন্ত্রী।

 

এ সময় লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরিদর্শনের সময় স্থানীয় প্রশাসনসহ রেল প্রকল্প সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

পরে রেলমন্ত্রী ষ্টেশন সংলগ্ন রেল প্রকল্পের বিভিন্ন কর্মকান্ড পরিদর্শন করেন। এ সময় প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করে রেলমন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই রেলের কাজ সম্পন্ন হবে এমনকি তার দুই এক মাস আগেও শেষ হতে পারে।

 

মন্ত্রী আরও বলেন, আগামী নির্বাচনে জনগন যদি ভোটাধিকার প্রদান করে বাংলাদেশ আওয়ামী লীগকে সরকার গঠন করার সুযোগ করে দেয় তাহলে দেশে উন্নয়নের এই ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যাক্ত করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।