Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ঢাকা-মাওয়া মহাসড়কে পড়ে ছিল তরুণীর গুলিবিদ্ধ লাশ

admin • 30 Nov 2024, 10:44 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ঢাকা-মাওয়া মহাসড়কে পড়ে ছিল তরুণীর গুলিবিদ্ধ লাশ

মুন্সিগঞ্জের শ্রীনগরের ঢাকা-মাওয়া মহাসড়কে অজ্ঞাত এক তরুণীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৮টার দিকে শ্রীনগরের দোগাছি সার্ভিস সড়কে মরদেহটি দেখতে পান স্থানীয়রা।   

পুলিশ জানায়, মরদেহের পাশ থেকে পাঁচটি গুলির খোসা পাওয়া গেছে। গুলি করে ওই নারীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

স্থানীয় কয়েকজন জানান, শনিবার ভোরে ওই নারীকে এক যুবকের সঙ্গে সড়কটিতে হাঁটতে দেখা যায়। তবে কে বা কারা ওই নারীকে গুলি করেছে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

   

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যদের নিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এছাড়া আশপাশের ফুটেজ সংগ্রহ করে তদন্তের কাজ শুরু হয়েছে

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।