Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৪ গাড়ির সংঘর্ষ

admin • 24 Dec 2025, 07:13 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৪ গাড়ির সংঘর্ষ

ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি যাত্রীবাহী বাস ও একটি কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখানের কুচিয়ামোড়া কলেজগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে যানবাহনগুলো ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।

 
এ দিকে এ ঘটনায় আধাঘণ্টা যান চলাচল ব্যাহত হয় এক্সপ্রেসওয়েতে।  
এ বিষয়ে হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে মহাসড়কে। দুর্ঘটনায় কয়েকজন সামান্য আহত হয়েছেন।  

ওসি আরও জানান, ঘন কুয়াশায় যানবাহন চালকদের সতর্কতার অভাব ও বেপরোয়াগতি দুর্ঘটনার প্রধান কারণ। দুর্ঘটনা এড়াতে কুয়াশার মধ্যে চালকদের অধিক সতর্ক থেকে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছে ওসি এটিএম মাহমুদুল হক।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।