Sunday, 1 November 2026
শিরোনাম
লংমার্চ ঘিরে সন্ধ্যা নামতেই কানায় কানায় পূর্ণ কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়াম কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে জেলা প্রশাসকের সন্তোষ প্রকাশ হাদি হত্যার বিচার না হলে ১৮ ডিসেম্বরের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির
জাতীয়

ডাচ উন্নয়ন মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের বৈঠক

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ডাচ উন্নয়ন মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন নেদারল্যান্ডের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী লিস‌সে শ্রাইনামাখারের স‌ঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন।

নিউইয়র্কের স্থানীয় সময় বুধবার (২০ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের ফাঁ‌কে বৈঠ‌ক ক‌রেন মো‌মেন-শ্রাইনামাখা।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে তারা দুদেশের দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। দুই মন্ত্রী দু‌দে‌শের বহুমাত্রিক সহযোগিতামূলক কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

ড. মোমেন বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশ এবং বিনিয়োগের ওপর উচ্চ রিটার্নের কথা উল্লেখ করে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আর্থসামাজিক ক্ষেত্রগুলোতে অভাবনীয় সাফল্য ও অগ্রগতি অর্জন করেছে।

ডাচ বাণিজ্য মন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন। উভয় মন্ত্রী দুদেশের বাণিজ্য সম্পর্ক আগামীতে আরও বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সহযোগিতার বিদ্যমান ক্ষেত্রকে আরও সম্প্রসারণের ব্যাপারে আলোচনা করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।