Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

ট্রেনের নিচে ঝাঁপ, দ্বিখণ্ডিত লাশের পাশে মিলল সুইসাইড নোট

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ট্রেনের নিচে ঝাঁপ, দ্বিখণ্ডিত লাশের পাশে মিলল সুইসাইড নোট

খুলনায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন আব্দুল জব্বার নামে এক ব্যক্তি। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা রেল স্টেশনের মধ্যবর্তী মুক্তেশ্বরী রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত আব্দুল জব্বার যশোর শহরের নতুন খয়েরতলা এলাকার বাসিন্দা ও খুলনার ডুমুরিয়া উপজেলার বরুণা গ্রামের মৃত ইমান আলী ফকিরের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুর ২টা থেকে আব্দুল জব্বার মুক্তেশ্বরী রেলগেট এলাকার একটি চায়ের দোকানে বসে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। বিকেল ৫টার দিকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় তিনি ট্রেনের নিচে ঝাঁপ দেন। সঙ্গে সঙ্গে তার কোমর বরাবর শরীর দ্বিখণ্ডিত হয়ে যায়। তবে লাশের পাশে পড়ে থাকা একটি ফাইলে ভোটার আইডি কার্ড ও নিজ হাতে লেখা সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ।

প্রাথমিক ও জুনিয়র পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত, এসএসসিতে ও এইচএসসিতে স্টার মার্কস এবং বিএ (পাস) কোর্সে অষ্টম হওয়া আব্দুল জব্বার বাংলাদেশ বিমানবাহিনীতে চাকরি করতেন। চাকরির সুবাদে তিনি ১৫টি দেশে প্রশিক্ষণ গ্রহণ ও ভ্রমণ করেছেন। বিমানবাহিনীর ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে প্রমোশন নিয়ে অবসরে গিয়ে যশোরের ২০০৪/০১ নতুন খায়েরতলা এলাকায় বসবাস শুরু করেন। তার স্ত্রী ও এক মেয়ে প্রতিবন্ধী। আরেক মেয়ে সানজিদা চাকরিরত।

যশোর জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পৌরসভার প্রশাসক বরাবর লিখিত সুইসাইড নোটে আত্মহত্যার মূল কারণ হিসেবে ঋণ ও সুদের জালে জর্জরিত বলে উল্লেখ রয়েছে। নয় ব্যক্তির কাছ থেকে প্রায় ১১ লাখ টাকা ঋণ নিয়ে মাসিক ৪০ হাজার টাকা সুদ দিতে হতো তাকে। সুইসাইড নোটে ‘মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ উল্লেখ রয়েছে। সন্ধ্যায় জিআরপি থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ব্যাপারে খুলনা জিআরপি থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ তরিকুল ইসলাম জানান, জিআরপি থানা পুলিশ লাশ উদ্ধার করে রাত ১০ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে খুলনা জিআরপি থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।