Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ট্রাক-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে ইমামের মৃত্যু,আহত ৮

admin • 25 Sep 2024, 06:36 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
ট্রাক-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে ইমামের মৃত্যু,আহত ৮

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও মাহেন্দ্র এর মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত এবং পুলিশ সদস্য সহ ৮ জন আহত হয়েছেন। বুধবার দুপুরে আলাউদ্দিন নগর কালুর মোড় বালির মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা রেফার্ড করা হয়েছে।

 

নিহত হয়েছেন পৌরসভার খয়েরচারা মধ্যপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে মনির হোসেন (২২) । তিনি ইসলামী বিশ্ব বিদ্যালয়ের অনার্সের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২২-২০২৩ বর্ষের শিক্ষার্থী এবং তেবাড়িয়া তিন গম্বুজ জামে মসজিদের ইমাম ছিলেন।

 

আহত হলেন, আসাদুল ইসলাম (৬০), আরমান (৬০), হাসেন আলী (৬০), মালেকা (৪৫), রিয়াজুল (৩০), মমতাজ বেগম (৪০), রাহুল (১৯) ও দৌলতপুর থানায় কর্মরত এস আই শহিদুল ইসলাম।

 

জানা যায়, বুধবার দুপুরে কুমারখালী অভিমুখী মাহেন্দ্র গাড়ি আলাউদ্দিন নগর কালুর মোর পৌঁছালে বিপরিত দিক থেকে আসা মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মাহেন্দ্র গাড়ির চালক সহ যাত্রীরা গুরুতর আহত হলে তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। যাত্রীদের মধ্যে মনির চিকিৎসারত অবস্থায় মারা যান। এবং পুলিশ সদস্য শহিদুল ইসলামের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। অন্যান্য যাত্রীরা কুষ্টিয়া সদরে চিকিৎসাধীন রয়েছেন।

 

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম জানান, ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। ট্রাকটি হাইওয়ে পুলিশ জব্দ করেছেন। এবং চালক পলাতক রয়েছেন বলে জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।