Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

admin • 04 May 2024, 01:38 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার লতিফপুর গ্রামের মো. রহমত উল্যাহ ভূঁইয়া (৬৫), সেনাসদস্য ফজলুল করিম (৫০) ও লক্ষ্মীপুরের আমানিয়া গ্রামের মো. আলাউদ্দিন (৪৫)। এ ছাড়া আরও একজনের পরিচয় জানা যায়নি।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ পরিদর্শক রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, একটি দ্রুতগতির ট্রাক বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে ডুবে যায়। এ সময় অটোরিকশার চার যাত্রী নিহত হন।

ওসি রুহুল আমিন আরও বলেন, এখনও উদ্ধার কার্যক্রম চলছে। এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজনের মরদেহ এখনও খালে রয়েছে। উদ্ধার কার্যক্রম শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।