Monday, 2 November 2026
শিরোনাম
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ডভ্যানে আগুন আশুলিয়ায় শ্রমিক-পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার বাদাম বিক্রির ঝুড়ি নয়, শিশু হাসানের হাতে বই-খাতা তুলে দিলেন ডিসি ফরিদা খানম ড্রাইভিং লাইসেন্স নয়, ব্যাটারিচালিত রিকশা নিয়ে নতুন সিদ্ধান্ত কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধ, প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ৫ শতাধিক আইনজীবীর সনদ স্থগিতের আলটিমেটাম সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক
জেলার খবর

ট্রাকচাপায় চাচা-ভাতিজার মৃত্যু

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ট্রাকচাপায় চাচা-ভাতিজার মৃত্যু

হবিগঞ্জের বানিয়াচংয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী চাচা-ভাতিজা মারা গেছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) পুকড়া এলাকায় হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন নবীগঞ্জ উপজেলার টুপিয়া চানপুর গ্রামের মুজিবুর রহমানের ছেলে আব্দুল কাদির (২৪) ও আব্দুল মজিদের ছেলে কাউছার আহমেদ (২২)।

 

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় আব্দুল কাদির ও কাউছার টুপিয়া চানপুর থেকে হবিগঞ্জ জেলা সদরে যাচ্ছিলেন। পুকরা ব্রিজের নিকট পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল কাদিরের মৃত্যু হয়।

স্থানীয় লোকজন আহত কাউছারকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিলে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

 

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী চাচা-ভাতিজা মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।