Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

admin • 07 Aug 2025, 01:28 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
টাঙ্গাইলে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

 

বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

ধনবাড়ী থানার উপরিদর্শক (এসআই) আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতের মধ্যে দুজন মোটরসাইকেল আরোহী ও একজন পিকআপভ্যানের চালক। দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।