Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

টাকা চুরি করে ২ বান্ধবী নিয়ে কক্সবাজারে পঞ্চম শ্রেণির ছাত্র

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
টাকা চুরি করে ২ বান্ধবী নিয়ে কক্সবাজারে পঞ্চম শ্রেণির ছাত্র

সমুদ্র দেখতে কুড়িগ্রামের পঞ্চম শ্রেণির তিন বন্ধু মিলে তাদের পরিবারের টাকা চুরি করে কক্সবাজার যায়। এদিকে নিখোঁজ হওয়ার তথ্য পেয়ে প্রযুক্তিগত সহায়তায় তাদেরকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ নভেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন। উদ্ধার তিনজনের মধ্যে একজন ছাত্র ও বাকি দুজন ছাত্রী। তারা সবাই একই শ্রেণিতে পড়াশোনা করতেন।

পুলিশ জানায়, গত ১৬ নভেম্বর কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়ন থেকে তারা নিখোঁজ হয় বলে জানানো হয়। তারা ওই ইউনিয়নের বেলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ফরহাদ হোসেন, তার অপর দুই সহপাঠী মিম খাতুন এবং তানিয়া খাতুন। পরিবারের কাউকে কিছু না জানিয়ে তারা নিখোঁজ হয়। এর প্রেক্ষিতে নিখোঁজ ছাত্র-ছাত্রীদের পরিবারের দসদস্যরা ভূরুঙ্গামারী থানায় তিনটি পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘তাদের উদ্ধার করে থানায় নিয়ে এসে উপজেলা সমাজসেবা কর্মকর্তার উপস্থিতে নারী ও শিশু অফিসারের সহায়তায় নিজ নিজ অভিভাবকের জিম্মায় দেয়া হয়েছে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।