Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

টাকা–গয়না লুটে বাড়িতে নতুন তালা লাগাল চোর!

admin • 20 Nov 2023, 06:06 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
টাকা–গয়না লুটে বাড়িতে নতুন তালা লাগাল চোর!

টাকাপয়সা, সোনার গয়না থেকে শুরু করে রান্নাঘরের মশলা পর্যন্ত হাতিয়ে নিল চোর। সর্বস্ব লুটের পর গৃহস্থের বাড়িতে নিজেই লাগাল নতুন তালা। এমন অভিযোগ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানার। এখনও ঘটনার কিনারা করতে পারেনি পুলিশ।

 

সোনারপুরের হাসানপুরের এক নারীর বাড়িতে এই ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার বাবার বাড়ি গিয়েছিলেন তিনি। দুদিন পর শনিবার বাড়ি ফেরেন। ফিরে দেখেন দরজায় নতুন তালা ঝুলছে। এরপর তালা ভাঙার লোক ডাকেন। তালা ভেঙে ভেতরে ঢুকে তো মাথায় হাত।

   

ভুক্তভোগী ওই নারী পুলিশকে জানান, বাড়ি বলতে গেলে ফাঁকা। ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে গয়নার ফাঁকা কৌটা। আলমারিতে থাকা টাকাসহ অর্ধ লক্ষাধিক টাকার জিনিস খোয়া গেছে তাঁর। ড্রেসিং রুম থেকে গায়েব হেয়ার ড্রায়ার, সুগন্ধিসহ প্রায় সবকিছু। রান্নাঘরে গিয়ে দেখেন মশলাপাতি পর্যন্ত নেই। ওইদিনই সোনারপুর থানায় দায়ের করা হয়েছে অভিযোগ।

 

চুরির এই অভিযোগ শুনে অবাক পুলিশও। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে এখনও খোঁজ মেলেনি চোরের। খোয়া যাওয়া মালামালও উদ্ধার হয়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।