Friday, 4 September 2026
শিরোনাম
বিনোদন

টাইগারের জীবনে নতুন দিশা

admin • 24 Aug 2023, 07:14 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
টাইগারের জীবনে নতুন দিশা

কখনও কেউ স্বীকার না করলেও বলিউডে বহুদিন স্থায়ী হয়েছিল টাইগার আর দিশার প্রেমের গুঞ্জন। তবে এই প্রেমের গুঞ্জন সত্যি হওয়ার আগেই খবর ছড়িয়ে যায় তাদের বিচ্ছেদের।

মূলত গত বছরের জুলাই মাসে টাইগার এবং দিশার বিচ্ছেদের গুঞ্জন ওঠে। এক অনুষ্ঠানে এসে নিজেকে ‘সিঙ্গল’ বলেও ঘোষণা করেন টাইগার।

যদিও একেবারেই সিঙ্গল নন টাইগার। তার জীবনে এবার এসেছেন আরেক তরুণী। কাকতালীয়ভাবে তার নামও দিশা।

আগের মতো এই দিশার বিষয়েও মুখ খুলছেন না টাইগার। একটি প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত দিশা। ওই প্রযোজনা সংস্থার উঁচু পদে রয়েছেন তিনি। টাইগারের কেরিয়ারের দেখভালের দায়িত্ব নিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তার রিলেশনশিপ স্ট্যাটাস নিয়ে জিজ্ঞেস করলে অভিনেতা বলেন, এই মুহূর্তে নিজের কাজের সঙ্গে বিবাহিত সম্পর্কে আছেন। বরাবরই সম্পর্কের কথা এড়িয়ে গেছেন টাইগার।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।