Monday, 2 November 2026
শিরোনাম
আশুলিয়ায় শ্রমিক-পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার বাদাম বিক্রির ঝুড়ি নয়, শিশু হাসানের হাতে বই-খাতা তুলে দিলেন ডিসি ফরিদা খানম ড্রাইভিং লাইসেন্স নয়, ব্যাটারিচালিত রিকশা নিয়ে নতুন সিদ্ধান্ত কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধ, প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ৫ শতাধিক আইনজীবীর সনদ স্থগিতের আলটিমেটাম সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে
জেলার খবর

টঙ্গীতে পুলিশের উপ-পরিদর্শকের ঝুলন্ত লাশ উদ্ধার

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
টঙ্গীতে পুলিশের উপ-পরিদর্শকের ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরের টঙ্গীতে পশ্চিম থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিল্টন কুন্ডুর (৩২) (বিপি নং-৯২২১২৩৮৭১৬) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিল্টন কুন্ডু গত কয়েকদিন আগে পূবাইল থানা থেকে টঙ্গী পশ্চিম থানায় যোগ দেন। মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে থানার ব্যারাক থেকে তার লাশ উদ্ধার করা হয়।

 

নিহত মিল্টন কুন্ডু নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বুধপাশা বইঘের হাটগ্রামের সুজিত চন্দ্র কুন্ডুর ছেলে।

 

পুলিশ জানায়, রোস্টার অনুযায়ী থানার অন্যান্য কর্মকর্তারা তাদের নিজ নিজ ডিউটিতে চলে গেলেও মিল্টন কুন্ডু মঙ্গলবার রাতে ডিউটিতে যাননি। একপর্যায়ে রাত ৯টার দিকে তিনি থানার ৬ষ্ঠ তলায় তার ব্যারাকের কক্ষে প্রবেশ করে ভেতর থেকে দরজার ছিটকিনি আটকে দেন।

 

রাত ১০টার দিকে তার অন্য রুমমেটরা কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে ডাকাডাকি শুরু করেন। এ সময় ভেতর থেকে কোন সাড়া না পেয়ে বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। পরে থানার পুলিশ সদস্যরা দরজা ভেঙে রুমে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো মিল্টন কুন্ডুর ঝুলন্ত লাশ উদ্ধার করে।

 

এ বিষয়ে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। মিল্টন কুন্ডু গত ১০ থেকে ১২ দিন আগে আমাদের থানায় যোগদান করেছেন। উর্ধ্বতন কর্মকর্তাদের (স্যারদের) বিষয়টি জানানো হয়েছে। উনারা এসে যে সিদ্ধান্ত দেবেন সে মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।