Monday, 16 November 2026
শিরোনাম
গোপালগঞ্জের ডিসি-এসপিকে প্রত্যাহার পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন, এমপি মাহমুদা মিতুকে হুমকি নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের অভিযোগে জাবিপ্রবি শিক্ষকদের সমাবেশ পাঁচ দিন শূন্যরেখায় থাকার পর উধাও সেই নারী, খোঁজ মিলছে না ছয় মাস ধরে স্টেশনে দিন কাটানো সেই তরুণের মৃত্যু, মিলছে না পরিচয় গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সশস্ত্র মহড়া ও ভাঙচুর দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চাইলেন আসিফ মাহমুদ ৪৫ বছর পর সেনা আইনে সাবেক কর্মকর্তা মোজাফফরের বিচার শুরু জাতীয় পরিচয়পত্র সংশোধন নিয়ে ইসির জরুরি সতর্কবার্তা নেশার টাকা না পেয়ে বাবা ও মাকে হত্যাচেষ্টা, ছেলের কারাদণ্ড
জাতীয়

‘জুলাই শহীদ’ নামে অ্যাপ চালু করলো জামায়াত

• • পঠিত 29 বার
শেয়ার করুন:
‘জুলাই শহীদ’ নামে অ্যাপ চালু করলো জামায়াত
ছবি সংগৃহিত

২৪শে জুলাই আন্দোলনে শহীদদের সব তথ্য একসঙ্গে সন্নিবেশ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে চালু করা হলো ‘জুলাই শহীদ’। গুগল প্লে স্টোরে গেলেই পাওয়া যাবে এই অ্যাপ।

 

এই অ্যাপ চালুর বিষয়টি জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের ফেসবুক পোস্টে জানানো হয়েছে। এতে লেখা হয়,‘আলহামদুলিল্লাহ। জামায়াত ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে জুলাই শহীদদের জীবনী নিয়ে একটি অ্যাপ্স পাবলিশ হয়েছে। অ্যাপসটি ইন্সটল করুন, অন্যকেও শেয়ার করুন। জুলাই শহীদরা আমাদের প্রেরণা। 

 

তাদের রক্তের বিনিময়ে আল্লাহ সুবহানাহু তায়ালা আমাদের মুক্তি দান করেছেন। শহীদদের জীবনী নিয়ে চর্চা করা, তাদের জন্য দোয়া করা তাদের পরিবারের খবর নেওয়া আমাদের দায়িত্ব।’

 

 

অ্যাপটিতে ঢুকলে দেখা যাচ্ছে জুলাই আন্দোলনের শহীদদের নাম, ঠিকানা, জন্মতারিখ। প্রত্যেকের শহীদ হওয়ার ঘটনাস্থল, পেক্ষাপট, তাদের পরিবার ও স্বজনদের প্রতিক্রিয়াসহ সংশ্লিষ্ট নানা তথ্য।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।