খাগড়াছড়ির দীঘিনালায় বাচ্চার জন্য জুতা কিনতে গিয়ে দর-দামে না মেলায় এক বাঙালি দোকানদারের উপর চওড়াও হয়েছে স্থানীয় এক উপজাতি। আজ (০৬ ফেব্রুয়ারী) শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
এক পর্যায়ে বাজারের ব্যবসায়ীদের সাথে স্থানীয় কিছু যুবক বিবাদে জড়িয়ে পড়ার মাধ্যমে বিষয়টি সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ নেয়ার আশংকা দেখা দেয়। উপজাতি যুবকগণ ব্যবসায়ীদের নানান হুমকি-ধামকি দিতে থাকে। যা পরবর্তীতে দাঙ্গায় রূপ দেয়ার প্রচেষ্টা চালায় আঞ্চলিক পাহাড়ি সশস্ত্র গ্রুপ গুলো।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে দীঘিনালা জোনের অধীন বড়দাম ও বাবুছড়া আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনী গিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়ার চেষ্টা চলে এবং উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করে। পরবর্তীতে অভিযোগের প্রেক্ষিতে ১জন কে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
এ ঘটনায় উভয় পক্ষ নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পাহাড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। তন্মধ্যে এমন একটি অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে ইউপিডিএফ ও জেএসএস এর একটি পক্ষ সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ দেয়ার প্রচেষ্টা চালাচ্ছে বলে জানা যায়।





