Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
এক্সক্লসিভ

জামালপুর-৩ আসনে মনোনয়নপত্র কিনলেন পূথি

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
জামালপুর-৩ আসনে মনোনয়নপত্র কিনলেন পূথি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মাদারগঞ্জ–মেলান্দহ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নারী উদ্যোক্তা ফারজানা ফরিদ পূথি। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে জামালপুর-৩ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা’র কার্যালয় থেকে তিনি নিজ হাতে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

ফারজানা ফরিদ পূথি মেলান্দহ উপজেলার মহিরামকুল এলাকার বাসিন্দা। তিনি একজন নারী উদ্যোক্তা হিসেবে পরিচিত। হস্তশিল্পের পাশাপাশি তিনি বিউটি পার্লার পরিচালনা করছেন। স্থানীয় পর্যায়ে সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডেও তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে। এর আগে সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে নির্বাচন করেন।

মনোনয়নপত্র সংগ্রহকালে তার কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এ সময় তারা শুভেচ্ছার মাধ্যমে তাকে উৎসাহ প্রদান করেন। মনোনয়ন সংগ্রহের পর প্রতিক্রিয়ায় ফারজানা ফরিদ পূথি বলেন, আমি একজন নারী উদ্যোক্তা হিসেবে নারীদের ক্ষমতায়ন ও উন্নয়নে কাজ করে আসছি। নির্বাচিত হলে দলমত নির্বিশেষে জামালপুর-৩ আসনের সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবো।

তিনি আরও বলেন, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে সুখে-দুঃখে সবসময় আপনাদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করবো, ইনশাআল্লাহ।

বর্তমানে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন। পাশাপাশি লিফলেট বিতরণ, দোয়া ও সমর্থন চেয়ে ভোট প্রার্থনার মাধ্যমে গণসংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।