Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
এক্সক্লসিভ

জামালপুর-৩ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী শুভ'র মনোনয়ন বৈধ ঘোষনা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
জামালপুর-৩ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী শুভ'র মনোনয়ন বৈধ ঘোষনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪০ জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনে বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে আপিল শুনানি অনুষ্ঠিত হয়।

 

শুনানি শেষে কমিশন মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সিদ্দিকী শুভর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। এর আগে গত ৩ জানুয়ারি বিকেলে জামালপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় এক শতাংশ ভোটারের সমর্থন যাচাইয়ে ৫ হাজার ৩৯৬ জন ভোটারের ক্রস চেকের মধ্যে একজন ভোটারের তথ্যগত অমিল ত্রুটির কারণে জেলা রিটার্নিং কর্মকর্তা তার প্রার্থিতা বাতিল করেন।

 

পরে সংশ্লিষ্ট ওই ভোটার স্বশরীরে নির্বাচন কমিশনে হাজির হয়ে ভোটসংক্রান্ত তথ্য সঠিক বলে স্বীকার করেন। আপিল শুনানিতে বিষয়টি উপস্থাপন করা হলে নির্বাচন কমিশন তা বিবেচনায় নিয়ে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। এর ফলে জামালপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ ফিরে পান সাদিকুর রহমান সিদ্দিকী শুভ।

 

মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বলেন, আপিল শুনানিতে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল। নির্বাচন কমিশন সঠিক বিষয়টি যাচাই করে সংশোধনের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করেছে।

 

তিনি জামালপুর-৩ মেলান্দহ–মাদারগঞ্জ আসনের সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সবাইকে সঙ্গে নিয়ে নির্বাচনী কার্যক্রমে এগিয়ে যেতে চাই। উল্লেখ, এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির জলবায়ু বিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।