Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামালপুরে ৭৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

admin • 22 Jul 2025, 10:06 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জামালপুরে ৭৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক
জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৭৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় এক নারী মাদককারবারিকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। এসময় পালিয়ে গেছে তার স্বামী ও দেবর।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে এক প্রেস ব্রিফ্রিংয়ে জেলা গোয়েন্দা শাখা এ তথ্য জানায়। এর আগে সোমবার (২২ জুলাই) রাত ৩টা ২০ মিনিটে জেলা গোয়েন্দা শাখা-১ (ডিবি-১) এর এসআই (নিঃ) মো. এহসানুল হকের নেতৃত্বে একটি টিম মেলান্দহ উপজেলার মানকী বাজার মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে রায়ের বাকাই এলাকায় অভিযান চালায়।
অভিযানে ওই এলাকার একটি কৃষিজমির পাশে থাকা মোছা. সুজেদা (৩৮) কে গ্রেফতার করা হয়। তিনি রায়ের বাকাই গ্রামের মো. বেলালের স্ত্রী। অভিযানের সময় তার স্বামী মো. বেলাল ও দেবর মো. দুলাল অন্ধকারের সুযোগে পালিয়ে যান। পরে সুজেদার দেখানো মতে ঘটনাস্থল থেকে ৪টি সাদা প্লাস্টিকের বস্তায় থাকা স্কচটেপ মোড়ানো ২৮টি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়। গাঁজাগুলোর ওজন ৭৪ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ২০ হাজার টাকা। স্থানীয় দু’জন স্বাক্ষীর উপস্থিতিতে এসব মাদক জব্দ করা হয়।
জামালপুর জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মো. নাজমুস সাকিব বলেন, “জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত নারীকে জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করা হয়েছে।”
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহেল মাহমুদ বলেন,মাদক নির্মূলে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। যারা এই ব্যবসায় জড়িত, তারা যেখানেই থাকুক, শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
এ ঘটনায় গ্রেফতারকৃত সুজেদার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১৯(গ)/৪১ ধারায় মামলা হয়েছে। পাশাপাশি পলাতক দুই আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।