Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে ৩ বেসরকারি হাসপাতালকে লক্ষাধিক টাকা জরিমানা

admin • 03 Mar 2024, 10:35 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জামালপুরে ৩ বেসরকারি হাসপাতালকে লক্ষাধিক টাকা জরিমানা

জামালপুরে স্বাস্থ্য বিভাগ, ভোক্তা অধিকার সংরক্ষন ও র‌্যাবের যৌথ অভিযানে ৩টি বেসরকারি হাসপাতালকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে একটি হাসপাতালের অপারেশন থিয়েটার ও প্যাথলজি ল্যাব সিলগালা করা হয়।

রোববার (৩ মার্চ) দুপুরে শহরের তমালতলা মোড় ও নান্দিনা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানের নেতৃত্ব দেয়া জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: উত্তম কুমার সরকার জানান, ১০ দফা নির্দেশনা না মানায় তমালতলা মোড়ের ইউরোপা ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করার পর এর অপারেশন থিয়েটার ও প্যাথলজি ল্যাব সিলগালা করা হয়।

 

এরপর নান্দিনা এলাকার নান্দিনা ডায়াগনস্টিক সেন্টারে ১০ দফা নির্দেশনা লঙ্ঘন ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়ায় ৭০ হাজার টাকা এবং একই এলাকার লিখন ডায়াগনস্টিক সেন্টারে অসঙ্গতি পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার জামালপুরের ৩ টি বেসরকারি হাসপাতালকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা ও ২টি অপারেশন থিয়েটার সিলগালা করে স্বাস্থ্য বিভাগ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।