Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে স্বরকলার এক দশক পূর্তিতে গুণীজন সংবর্ধনা

admin • 18 May 2024, 10:59 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জামালপুরে স্বরকলার এক দশক পূর্তিতে গুণীজন সংবর্ধনা
 সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।
“শত পুষ্পের বিকাশ সম্ভব হোক, শত মতের মধ্যে সুস্থ প্রতিযোগিতা চলুক” এই প্রতিপাদ্য নিয়ে স্বরকলা জামালপুর এর এক দশক পূর্তি উপলক্ষ্যে কবি,কাব্য প্রেমী, আবৃত্তি শিল্পী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ মে) দুপুরে মেলান্দহ মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। স্বরকলা জামালপুরের সভাপতি শেখ ফজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মোঃ জাওয়াদুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার মাহবুবা হক, মেলান্দহ পৌরসভার মেয়র শফিক জাহেদী রবিন, সরকারি আশেক মাহমুদ কলেজের সহযোগী অধ্যাপক মনোয়ার হুসেন মুরাদ, মেলান্দহ উমির উদ্দিন পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মোহন তালুকদার, জামালপুর গান্ধীর আশ্রয় ও মুক্তি সংগ্রাম জাদুঘরের ট্রাস্টি হিল্লোল সরকার প্রমুখ।
স্বরকলার এক দশক পূর্তি উপলক্ষ্যে কবি ও ছড়াকার আশরাফুল মান্নান, নাট্যকার ও নির্দেশক আসাদুল্লাহ ফারাজী এবং সাংবাদিক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম এই তিন গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়। আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।