Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

জামালপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
জামালপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জে ধানক্ষেতে কাজ করার সময় বিষাক্ত সাপের কামড়ে আব্দুর রশিদ (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার দক্ষিণ গাবেরগ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের নবাব আলী খানের ছেলে।

 

নিহতের খালাত ভাই মোবারক হোসেন খান জানান, শুক্রবার আব্দুর রশিদ তার ধানক্ষেতে কাজ করার সময় একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। সঙ্গে সঙ্গে সাপটিকে মেরে ফেলেন স্থানীয়রা। পরবর্তীতে তার শরীরে প্রতিক্রিয়া দেখা দিলে তাকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

পরে অবস্থার অবনতি হলে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে পৌঁছালে সন্ধ্যায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় খাদেমুল ইসলাম বলেন, কিছুদিন ধরে মাদারগঞ্জ উপজেলায় বিষাক্ত সাপের উপদ্রব বেড়ে গেছে। গত কয়েক মাসে সাপের কামড়ে বেশকিছু রোগী মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। অনেক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। কিন্তু রশিদকে হয়তো বিষাক্ত সাপে কামড়েছিল। তাই সে মৃত্যুর কোলে পতিত হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।