Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

জামালপুরে যুবক হত্যায় ৫ জনের যাবজ্জীবন

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
জামালপুরে যুবক হত্যায় ৫ জনের যাবজ্জীবন

জামালপুরে কমিউটার ট্রেনের ছাদে এক যুবককে হত্যা মামলায় পাঁচ জনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। বুধবার জামালপুর স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আবু তাহের এই রায় দেন।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ নুরুল করিম ছোটন জানান, ২০১১ সালের ১৩ জুন জামালপুরের দুরমুঠ রেলওয়ে স্টেশনের রেল লাইনে এক অজ্ঞাত যুবকের মরদেহ পায় পুলিশ। পরে ময়নাতদন্তের পর দেওয়ানগঞ্জ রেলওয়ে থানার এএসআই নজরুল ইসলাম বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন।

 

তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িত পাঁচ আসামীর মধ্যে চার জনকে গ্রেপ্তার করে পুলিশ।

 

পরবর্তীতে তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। সন্দেহাতীতভাবে তাদের অপরাধ প্রমানিত হওয়ায় ও ৭ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে ৪ জন আসামীর উপস্থিতিতে বিচারক প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এছাড়াও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেয় আদালত।

 

সাজাপ্রাপ্ত আসামিরা হলো- কিশোরগঞ্জের জীবন, গাজীপুরের শিপন, রাজধানী মিরপুরের রাকিব, কুমিল্লার সোহেল ও মানিকগঞ্জের রনি। তবে এই মামলায় এখনো পলাতক রয়েছে রনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।