Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামালপুরে মনোনয়নপত্র সংগ্রহের পর স্বতন্ত্র এমপি প্রার্থী গ্রেফতার

admin • 24 Dec 2025, 07:07 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জামালপুরে মনোনয়নপত্র সংগ্রহের পর স্বতন্ত্র এমপি প্রার্থী গ্রেফতার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও মাদারগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার হেলালুর রহমান হেলালকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 
বুধবার (২৪ ডিসেম্বর) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ-১ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ডিবি) আব্দুল কাইয়ুম।  
এর আগে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে জামালপুর পৌর শহরের মৃধাপাড়া এলাকা থেকে ইঞ্জিনিয়ার হেলালুর রহমান হেলালকে আটক করা হয়। পরে তাকে একটি বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  
উল্লেখ্য, গ্রেফতারের মাত্র একদিন আগে রোববার (২১ ডিসেম্বর) বিকেলে জেলা নির্বাচন অফিস থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি তার মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়ন সংগ্রহের পর তার গ্রেফতারের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।  
খোজ খবর নিয়ে জানা যায়, ইঞ্জিনিয়ার হেলালুর রহমান হেলাল জামালপুর পৌর শহরের মৃধাপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি ২০২৪ সালে মাদারগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন। তবে একই বছরের ১৯ আগস্ট তাকে ওই পদ থেকে অপসারণ করে সরকার।  

এ বিষয়ে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ-১ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ডিবি) আব্দুল কাইয়ুম, চলমান ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের অংশ হিসেবে ইঞ্জিনিয়ার হেলালুর রহমান হেলালকে গ্রেফতার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।