Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
এক্সক্লসিভ

জামালপুরে ভারতীয় মদসহ ইউপি সদস্য আটক

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
জামালপুরে ভারতীয় মদসহ ইউপি সদস্য আটক

জামালপুরের দেওয়ানগঞ্জে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) কতৃক ৫৭ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার এক ইউপি সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

এর আগে বুধবার রাতে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) বাঘারচর বিওপি'র  একটি টহল দল ওই ব্যক্তিকে মদসহ আটক করে।

 

 আটক ব্যক্তি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার এক ইউনিয়ন পরিষদের সদস্য বলে জানা গেছে। বিজিবি সূত্রে জানা যায়, আটক ব্যক্তি জিয়ারুল ইসলাম। তিনি রৌমারী সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে চোরাচালান কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

 

গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জ উপজেলার বাঘারচর বিওপিতে দায়িত্বরত বিজিবির একটি দল রৌমারী থেকে ঢাকাগামী একটি বাসে অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে বাসের ভেতর থেকে ৫৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে জিয়ারুল ইসলামকে আটক করে রাতেই দেওয়ানগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

 

এ বিষয়ে দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহম্মদ জানান, ভারতীয় মদসহ আটক জিয়ারুল ইসলামের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।