Monday, 26 October 2026
শিরোনাম
সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির চুম্বনের ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ায় ভারতীয় যুবক কারাগারে ‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’ কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
এক্সক্লসিভ

জামালপুরে বিরল প্রজাতির শকুন উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
জামালপুরে বিরল প্রজাতির শকুন উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর

জামালপুরের বকশীগঞ্জে একটি বিরল প্রজাতির শকুন উদ্ধার হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের ধানুয়া গ্রামের স্থানীয় জিবু মিয়ার বাড়ি থেকে অসুস্থ অবস্থায় আশ্রয় উদ্ধার করে শকুনটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়৷

 

শকুনটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে তাকে প্রাকৃতিক পরিবেশে পুনরায় অবমুক্ত করা হবে বলে জানিয়েছে বন বিভাগ। এর আগে সকালে বিষয়টি ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মেজবাউল হক তুহিনের নজরে আসলে সে দ্রুত উপজেলা প্রশাসনকে অবহিত করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা। ও বন বিভাগের কর্মকর্তা সে স্থানে গিয়ে উদ্ধার করে।

 

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আসমা উল হুসনা ঘটনাস্থলে পৌঁছে শকুনটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন। পরে বন বিভাগের কর্মকর্তারাও সেখানে উপস্থিত হন। তাদের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আসমা উল হুসনা প্রাথমিক পর্যবেক্ষণের পর শকুনটিকে বন বিভাগের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন সেভ দ্য ন্যাচারাল জামালপুর শাখার যুগ্ম আহ্বায়ক সাংবাদিক রাশেদুল ইসলাম রনি, সাংবাদিক ইলিয়াস শাহ, বন বিভাগের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।