Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

admin • 29 Nov 2024, 10:00 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

জামালপুরের মেলান্দহে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা আনিসুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌর ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জামালপুর সদর থানার সামনে থেকে আনিসুর রহমানকে ৫ আগস্টের ঘটনায় নাশকতার মামলার গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আনিসুর মেলান্দহ উপজেলার রেখিরপাড়া গ্রামের শরীফ উদ্দিনের পুত্র।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল মো. আতিক বলেন, এসআই আব্দুল্লাহ আল মামুন, এএসআই শহীদুল ও এএসআই মোস্তাফিজুরের নেতৃত্বে একটি দল আনিসুর রহমানকে জামালপুর সদর থানার সামনে থেকে গ্রেফতার করে। তাকে শুক্রবার সকালে আদালতে পাঠানো হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।