Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
জেলার খবর

জামালপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজ শিক্ষকের

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
জামালপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজ শিক্ষকের

জামালপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় মো. ফিরুজ মিয়া (৩২) নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর সদর উপজেলার বেলটিয়া টিউবওয়েল পাড় মোড়ে এই ঘটনা ঘটে।

 

নিহত ফিরুজ মিয়া জামালপুর সদরের শরিফপুর ইউনিয়নের গোদাশিমলা গ্রামের আব্দুল রশিদের ছেলে। তিনি কামাল খান হাট আব্দুল মজিদ তালুকদার ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান শাখার প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,'নিহত ফিরুজ মিয়া কলেজ শেষে মোটরসাইকেলে বেলটিয়া টিউবওয়েল পাড় মোড়ে পৌছলে সার ভর্তি একটি ট্রাক পিছন থেকে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান ফিরুজ মিয়া। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। সে সময় মোটরসাইকেলে থাকা তার আরেক সহকর্মীকে সহকারী অধ্যাপক আব্দুল মান্নানকে গুরুতর আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

এ ঘটনায় ট্রাক চালককে ছেড়ে দেয়ার গুজবে নিহতের স্বজন ও স্থানীয়দের মাঝে ধাওয়া-পাল্টার ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জামালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক চন্দ্র দে বলেন,' ড্রাইভার পালিয়ে গেছে। ট্রাকে আটক করা হয়েছে। নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।