Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
এক্সক্লসিভ

জামালপুরে ‌'গ্রীন-বায়ো টেকনোলজি' ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
জামালপুরে ‌'গ্রীন-বায়ো টেকনোলজি' ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জামালপুরের মেলান্দহে যুবসমাজকে মাদক, জুয়া ও অনলাইন আসক্তি থেকে দূরে রাখতেও সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে শুরু হওয়া গ্রীন বায়ো টেকনোলজি প্রিমিয়ার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি ) বিকেলে উপজেলার নাংলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত খেলাটি দেখতে ভীড় জমায় দর্শকরা। পরে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে খেলাটি সম্পন্ন হয়।

 

৪নং নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কিসমত পাশা সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন, বায়োজিন কসমেসিউটিক্যালসের ফাউন্ডার ও সিইও মোহাম্মদ জাহিদুল হক জুয়েল। গ্রীন বায়ো টেকনোলজি ও বায়োজিন কসমেসিউটিক্যালসের সৌজন্যে আয়োজিত এ ফুটবল ফাইনালে কামদেববাড়ী শাহালম ফুটবল একাদশ ২-১ গোলে সর্দারবাড়ী যুবসমাজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে ৪নং নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিসমত পাশার সভাপতিত্বে বায়োজিন কসমেসিউটিক্যালসের ফাউন্ডার ও সিইও মোহাম্মদ জাহিদুল হক জুয়েলসহ আমন্ত্রিত অতিথিরা চ্যাম্পিয়ন দলের জন্য পুরস্কার হিসেবে ফ্রিজ, রানার্সআপ দলের জন্য প্রদান করা হয় এলইডি টেলিভিশন প্রদান করেন।

 

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কিসমত পাশা বলেন, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক, জুয়া এবং মোবাইল আসক্তি থেকে দূরে রাখা সম্ভব। এমন আয়োজন যুব সমাজের জন্য অনুপ্রেরণার উৎস। আমাদের লক্ষ্য ক্রীড়া ও শিক্ষার মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করা।

 

প্রধান অতিথি মোহাম্মদ জাহিদুল হক জুয়েল বলেন, খেলাধুলা কেবল প্রতিযোগিতা নয়, এটি যুবসমাজের মানসিক ও শারীরিক বিকাশের মাধ্যম। আমরা চাই প্রতিটি শিশুই সুস্থ ও সৃজনশীলভাবে বেড়ে উঠুক। মাদক, জুয়া ও অনলাইন আসক্তি প্রতিরোধে এই ধরনের টুর্নামেন্ট অত্যন্ত কার্যকর। ভবিষ্যতেও গ্রীন বায়োটেকনোলজি ও বায়োজিন কসমেসিউটিক্যালসের সহযোগিতায় আমরা এ ধরনের খেলা আয়োজন অব্যাহত রাখব, যাতে ক্রীড়া ও সমাজসেবার মেলবন্ধন সম্ভব হয়।

 

বিজয়ী দলের ক্যাপ্টেন শাহিন মিয়া বলেন, আমাদের জন্য এই আয়োজন স্মরণীয় হয়ে থাকবে। আমরা কৃতজ্ঞ আয়োজক এবং সহযোগী প্রতিষ্ঠানগুলোর প্রতি। উল্লেখ্য, উপজেলার ১৬টি দল অংশগ্রহণ করে নকআউট সিস্টেমে ১২ ডিসেম্বর থেকে টুর্নামেন্ট শুরু হয়। ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক সরকার জাকিরুল ইসলামসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।

 

টুর্নামেন্টের মাধ্যমে কেবল ক্রীড়া প্রতিভা নয়, স্থানীয় যুবসমাজকে মাদক, জুয়া ও অনলাইন আসক্তি থেকে দূরে রাখতেও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।