Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

জামালপুরে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

admin • 21 Aug 2025, 10:43 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জামালপুরে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

জামালপুরে পুকুরের পানিতে ডুবে ৬ বছর বয়সী ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সল মোঃ আতিক।

 

এর আগে দুপুরে জেলার সদর উপজেলার ইটাইল ইউনিয়নের দমদমা দক্ষিণপাড়া গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়।

 

নিহত শিশুরা হলো, ওই এলাকার মোঃ শরিফুল ইসলামের ছেলে মুতাসির বিল্লা তৌকি (৬) আরিফুল ইসলামের ছেলে আরিউল্লা রাইয়ান (৬)

হঠাৎ এই দুই শিশুর মৃত্যুর খবরে গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে দুই শিশু বাড়ির পাশের পুকুরপাড়ে খেলা করছিল। এক পর্যায়ে অসাবধানতাবশত তারা দুজনেই পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা শিশুদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাদের দেখতে পেয়ে পরিবার ও স্থানীয়রা উদ্ধার করে মুক্তাগাছা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সল মো. আতিক মুঠোফোন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আইনি প্রক্রিয়া সম্পন্নের পর লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো অভিযোগ না থাকার এ বিষয়ে অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।