Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
জেলার খবর

জামালপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
জামালপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

জামালপুর সদর উপজেলায় লক্ষ্মীরচর এলাকায় মো.আহসান আলী (৫৪) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (১ সেপ্টেম্বর) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ওসি মহব্বত কবির।

 

এর আগে, গতকাল শনিবার (৩১ আগস্ট) রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আহসান আলী সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ছিলেন। একইসঙ্গে তিনি একজন পাট ব্যবসায়ী ছিলেন।

 

নিহতের স্বজনেরা জানান- শনিবার দুপুরে আহসান আলী উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে টিসিবির পণ্যের স্লিপ বিতরণ করেন। লোকজনের মধ্যে স্লিপ বিতরণ শেষে বাড়িতে ফিরছিলেন তিনি। এ সময় ওই ইউনিয়নের মৌল্লাপাড়া এলাকায় একদল সস্ত্রাসী তাঁর পথরোধ করে। কিছু বুঝে উঠার আগেই তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়।

 

তারা আরও জানান, গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে, প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা করে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।

 

এসব বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবির বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।