Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরে আবাসিক হোটেল থেকে ৩ ভুয়া পুলিশ আটক

admin • 08 Jun 2024, 04:56 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
জামালপুরে আবাসিক হোটেল থেকে ৩ ভুয়া পুলিশ আটক
সাকিব আল হাসান নাহিদ, জামালপুর:

জামালপুর শহরের একটি আবাসিক হোটেল থেকে তিন ভুয়া পুলিশকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে শহরের পুরাতন পৌরসভার এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, জাকির হোসেন, সোহেল রানা এবং সারফিন আহমেদ তানভীর। এদের মধ্যে জাকির হোসেন, সোহেল রানার বাড়ি গাইবান্ধা জেলায় এবং সারফিন আহমেদ তানভীরের বাড়ি হবিগঞ্জ জেলায়।

এ বিষয়ে ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান, আটক হওয়া তিনজন প্রতিবার হোটেলে ১০ থেকে ১৫ দিন করে অবস্থান করতো এবং দীর্ঘদিন ধরে পুলিশ পরিচয়ে জামালপুরের মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে আসছিলো। এবার কোনো অপকর্মের আগেই তাদের আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পুলিশের পোশাকসহ পুলিশের লোগো সংবলিত কটি, চাবির রিং, তিনটি মোবাইল ও একটি পাসপোর্ট উদ্ধার করা হয়।

আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি মুহাম্মদ মহব্বত কবির।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।