Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
এক্সক্লসিভ

জামালপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় অভিযান,জরিমানা

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
জামালপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় অভিযান,জরিমানা

জামালপুরের মেলান্দহ উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মোখলেছুর রহমান মজনু নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। অভিযানে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিনের দুটি ব্যাটারি জব্দ করা হয়।

 

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে ফুলকোচা ইউনিয়নের দিলালের পাড়া মৌজার দাঁতভাঙা ব্রিজসংলগ্ন এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি।

 

জানা যায়, দীর্ঘ দিন ধরে দাঁতভাঙা ব্রিজের আশপাশ থেকে একটি চক্র নিয়মিতভাবে অবৈধভাবে বালু উত্তোলন ও ফসলি জমির মাটি কেটে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। এর ফলে পরিবেশের ক্ষতির পাশাপাশি কৃষিজমি ধ্বংসের ঝুঁকি তৈরি হয় এবং গুরুত্বপূর্ণ সেতুর স্থায়িত্বও হুমকির মুখে পড়ে। অভিযোগের সত্যতা পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ওই এলাকার মৃত ছলিমদ্দিনের ছেলে মোখলেছুর রহমান মজনুকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অবৈধ কাজে ব্যবহৃত ভেকু মেশিনের দুটি ব্যাটারি জব্দ করা হয়।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি জানান, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর। তাই সরকারের নির্দেশনা অনুসারে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।