Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

জামালপুরের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন নাজমুল হাসান

admin • 25 Nov 2024, 08:20 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
জামালপুরের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন নাজমুল হাসান

জামালপুর জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্বাচিত হয়েছেন দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি নাজমুল হাসান। গত অক্টোবর মাসে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রাখার জন্য জেলা পুলিশ কর্তৃক তিনি এই স্বীকৃতি লাভ করেন।

 

রবিবার (২৪ নভেম্বর) জেলা পুলিশের সম্মেলনকক্ষে জামালপুরের পুলিশ সুপার রফিকুল ইসলামের হাত থেকে তিনি শুভেচ্ছা স্মারক এবং সম্মাননা সনদ গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরীসহ জেলা পুলিশের অন্য কর্মকর্তারা।

 

পুলিশ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে একাধিক অভিযান, মামলা নিষ্পত্তি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, ওয়ারেন্ট নিষ্পত্তি, সামাজিক সৌহার্দ্য সম্প্রীতি বৃদ্ধিতে ভূমিকা রাখা, জমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তিসহ গত অক্টোবর মাসে সুষ্ঠু সুন্দরভাবে দুর্গাপূজা উদযাপনসহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রাখার কৃতিত্বস্বরূপ জামালপুর জেলার ৭টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের ভেতর দেওয়ানগঞ্জ মডেল থানার ওসিকে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়।

 

কৃতিত্বপূর্ণ এই অর্জনে এক প্রতিক্রিয়ায় ওসি নাজমুল হাসান বলেন, এই অর্জন পেশাগত জীবনকে সামনের দিকে এগিয়ে নেবে। কাজের অনুপ্রেরণা জোগাবে। শ্রেষ্ঠত্ব অর্জনের সহযোগিতা করার জন্য তিনি দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশের অন্যান্য সদস্যসহ দেওয়ানগঞ্জ উপজেলার জনগণকে ধন্যবাদ জানান।

 

উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসের ২৪ তারিখে নাজমুল হাসান দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেন। যোগদানের অল্প দিনের ভেতর নিজের কর্মদক্ষতা দিয়ে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।