Monday, 26 October 2026
শিরোনাম
কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে অ্যাড. জাকারিয়া মিলন প্রবাসীর স্ত্রীর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার বিয়ের দাবিতে বিচারকের বাড়িতে শিক্ষিকার অনশন! বিধবা নারীর সঙ্গে প্রেম: মামাকে রাস্তা থেকে সরাতে ডেকে নিয়ে খুন করল ভাগিনা! সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
এক্সক্লসিভ

জাবির ভর্তি ব্যবহারিক পরীক্ষা পুনর্নির্ধারণ

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
জাবির ভর্তি ব্যবহারিক পরীক্ষা পুনর্নির্ধারণ

জাতীয় শোক দিবস উপলক্ষে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষার সি-১ ইউনিটের একটি ব্যবহারিক পরীক্ষা পুনর্নির্ধারণ করা হয়েছে।

 

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোকের কারণে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ০১ জানুয়ারি অনুষ্ঠিতব্য সি-১ ইউনিটভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা স্থগিত করা হয়।

 

পরে ০৭ জানুয়ারি ২০২৬ তারিখে উক্ত ব্যবহারিক পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হলেও একই দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থাকায় বিষয়টি পুনর্বিবেচনা করা হয়। এর প্রেক্ষিতে ব্যবহারিক পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ০৫ জানুয়ারি ২০২৬ (সোমবার)।

 

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত পূর্বঘোষিত সময় ও স্থানসহ অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। পরীক্ষার্থীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

 

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ডিন, বিভাগীয় প্রধানসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে এই পুনর্নির্ধারিত সূচির অনুলিপি পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।