Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস

জাবির উপ-উপাচার্যের দায়িত্ব পেলেন অধ্যাপক মোস্তফা ফিরোজ

admin • 12 Jul 2023, 08:29 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
জাবির উপ-উপাচার্যের দায়িত্ব পেলেন অধ্যাপক মোস্তফা ফিরোজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ। আজ বুধবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

বুধবার (১২ জুলাই) সকালে এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ১৩(১) ধারা অনুসারে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা ফিরোজকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে (আগামী চার বছরের জন্য) নিয়োগ করা হলো।

প্রজ্ঞাপনে উল্লেখ, উপ-উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। এসময় তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতাদি পাবেন, পদ সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন, সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন, বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত এবং উপাচার্য কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। এছাড়া রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনও সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

এর আগে ২০১৮ সালের ১৪ আগস্ট উপ-উপাচার্য পদে নিয়োগ পান পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. নূরুল আলম। গত বছরের ১৪ আগস্ট এই পদের মেয়াদ শেষ হয়। তবে অধ্যাপক নূরুল আলম গত বছরের ২ মার্চ থেকে উপাচার্যের দায়িত্ব পালন করায় কার্যত সেদিন থেকেই পদটি শূন্য ছিল।

অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ হতে ১৯৮৮ সালে স্নাতক ও ১৯৮৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৯২ সালে প্রভাষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে যোগদান করেন। বিশ্ববিদ্যালয় অঙ্গনে কাজের মাধ্যমে কখনও হয়েছেন আলোচিত আবার কখনও সমালোচিত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।