Tuesday, 27 October 2026
শিরোনাম
জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি শেখ হাসিনা দেশে ফিরলে মব নয়, ন্যায়বিচারের মুখোমুখি হবেন: তথ্য উপদেষ্টা ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় আইনজীবী তালিকাভুক্তির বয়স ৩৫ বছর করার সিদ্ধান্ত কুষ্টিয়ায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মো: জামাল উদ্দিন সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন
এক্সক্লসিভ

জাপানে শক্তিশালী ভূমিকম্প

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
জাপানে শক্তিশালী ভূমিকম্প

পূর্ব এশিয়ার দেশ জাপানে শুক্রবার (৫ মে) আঘাত হেনেছে একটি শক্তিশালী ভূমিকম্প। দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, কেন্দ্রীয় ইসিকাওয়া অঞ্চল ভূমিকম্পে কেঁপে ওঠে। সংস্থাটি আরও জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ২ট ৪২ মিনিটে মাটির ১০ মিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়।

 

তবে ভূমিকম্পের পর দেশটিতে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। এছাড়া কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবরও পাওয়া যায়নি।

 

এরআগে শুক্রবার ভোরে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে বাংলাদেশে। রাজধানী ঢাকার অদূরে দোহারে ভূমিকম্পটির উৎপত্তি হয়। ফলে ঢাকার বেশিরভাগ মানুষ শক্তিশালী কম্পন টের পান।

 

জাপানের রেলওয়ে জানিয়েছে, ভূমিকম্পের পর নাগানো এবং কানাঝাওয়ার মধ্যে চলাচলকারী শিনকানসেন বুলেট ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

 

জাপানি আবহাওয়া সংস্থার ভূমিকম্প পরিমাপক সিনদো স্কেলে সুজু সিটি, ইসিকাওয়ায় ভূমিকম্পটি আপার সিক্স মাত্রা স্পর্শ করে। তার মানে এ ভূমিকম্পের প্রভাবে বড় ভূমিধসের ঘটনা ঘটতে পারত।

 

যুক্তরাষ্ট্রের ভূজরিপ সংস্থা জানিয়েছে, রিখটার স্কেলে জাপানে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২। প্যাসিফিক রিং অব ফায়ারের কাছে অবস্থিত হওয়ায় জাপানে প্রায়ই ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে।

 

সূত্র: এএফপি

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।