Wednesday, 28 October 2026
শিরোনাম
নিজ কার্যালয়ে আইইডিসিআর পরিচালককে মারধর, ড্যাবের বিরুদ্ধে অভিযোগ নজরুল বিশ্ববিদ্যালয়ের হলে ভাতের প্লেটে সিদ্ধ টিকটিকি কুষ্টিয়ার সাবেক এমপি আব্দুর রউফ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা ৯০ টাকা নিয়ে বিরোধ, রডের আঘাতে দর্জি নিহত মেট্রোরেলে শিক্ষকের মৃত্যু: ‘আজীবন আক্ষেপ থাকবে, কেউ যদি আব্বুকে বসতে দিতেন’ কুমারখালীতে বিপিএইচসিডিএ'র নেতৃবৃন্দের সঙ্গে নতুন ইউএনওর সাক্ষাৎ একই দিনে জন্ম, একই দিনে পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের মানবতাবিরোধী অপরাধ: হানিফসহ চার আসামির রায় ২৯ অক্টোবর জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন
এক্সক্লসিভ

জাকসু নির্বাচন: দ্বিতীয় দিনে ৪০ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
জাকসু নির্বাচন: দ্বিতীয় দিনে ৪০ প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ

দ্বিতীয় দিন শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৩২৮ জন প্রার্থী। নির্বাচনী তফসিল অনুযায়ী আজ মনোনয়ন সংগ্রহ ও জমাদানের শেষ সময় হলেও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে  সময়সীমা বাড়িয়ে আগামী ২১ আগস্ট করা হয়েছে।

 

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকাল ৫টায় জাকসু নির্বাচন কমিশনের নিয়মিত সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম এসব তথ্য জানান।

তিনি জানান, দ্বিতীয় দিনে কেন্দ্রীয় সংসদের জন্য ৪০ জন ও হল সংসদের জন্য ১৫৫ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। এ নিয়ে দুইদিনে কেন্দ্রীয় সংসদের জন্য ৮৭ জন ও হল সংসদের জন্য ২৪১ জন মনোনয়ন ফরম নিয়েছেন। আর জমা দিয়েছেন সর্বমোট ৪ জন।

 

এর আগে, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে ৩০০ টাকা মূল্যের ফরম সংগ্রহ করেন শিক্ষার্থীরা। এছাড়া ২১টি আবাসিক হলে সংশ্লিষ্ঠ হলের মনোনয়ন ফরম বিতরণ করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।