Tuesday, 27 October 2026
শিরোনাম
জামালপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরিবর্তন শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি শেখ হাসিনা দেশে ফিরলে মব নয়, ন্যায়বিচারের মুখোমুখি হবেন: তথ্য উপদেষ্টা ১ ঘণ্টা বিদ্যুৎবিহীন সচিবালয়, ব্যাহত দাপ্তরিক কার্যক্রম যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা-চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিপর্যয় আইনজীবী তালিকাভুক্তির বয়স ৩৫ বছর করার সিদ্ধান্ত কুষ্টিয়ায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মো: জামাল উদ্দিন সনদ সমর্পণ না করে অন্য পেশায় যুক্ত আইনজীবীদের বিরুদ্ধে হাইকোর্টে রিট ভারতে ৬১ শতাংশ মুসলিমদের ঈদের ছুটি ১ দিন, বাংলাদেশে হিন্দুদের পূজার ছুটি ৫ দিন
এক্সক্লসিভ

জবি ছাত্রদল নেতার পরিচ্ছন্নতা অভিযান

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
জবি ছাত্রদল নেতার পরিচ্ছন্নতা অভিযান

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর ক্যাম্পাস বিনির্মাণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেইট সংলগ্ন এলাকার ফুটপাতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মিনহাজুল আলম। তিনি নিজ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সীমানাপ্রাচীর সংলগ্ন এই ফুটপাত পরিস্কার করে কয়েকটি জনসচেতনতামূলক পোস্টার লাগিয়ে দিয়েছেন।

 

মঙ্গলবার রাতে নিজ খরচে দুইজন সহকারী নিয়ে তিনি এই পরিচ্ছন্নতা কর্মসূচী পরিচালনা করেন।

 

এ বিষয়ে ছাত্রদল নেতা মিনহাজুল আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতি দায়বোধ থেকে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন করেছি। আমাদের ক্যাম্পাসের দ্বিতীয় গেইট সংলগ্ন এই স্থানটি প্রতিনিয়ত নোংরা ও অপরিচ্ছন্ন হয়ে থাকে। পথচারীরা এখানে প্রস্রাব করে, ফলে দুর্গন্ধ ছড়ায়।

 

যার কারণে শিক্ষার্থীরা এ পথ দিয়ে হাঁটাচলা করতে পারে না। তাই আমি দুজন লোক নিয়ে স্থানটি ভালোভাবে পরিষ্কার করে কিছু জনসচেতনামূলক পোস্টার লাগিয়ে দিয়েছি। যাতে ভবিষ্যতে কেউ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নোংরা না করে।

 

তিনি আরও বলেন, তারেক রহমানের অভিপ্রায় দেশের প্রত্যেকটি ক্যাম্পাস হবে শিক্ষার্থীবান্ধব, পরিচ্ছন্ন এবং গবেষণানির্ভর। সেই আলোকে ক্যাম্পাসের এই স্থানটিতে দীর্ঘদিনের জমে থাকা আবর্জনা পরিষ্কার করে চলাচলের উপযোগী করার চেষ্টা করেছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।