Saturday, 31 October 2026
শিরোনাম
বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: জামিন পেল অভিযুক্ত কিশোর রাজধানীর কলাবাগান বাস স্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ,আটক ৪ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার
ক্যাম্পাস

জবিস্থ নোয়াখালী জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে নোবেল-রূপক

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
জবিস্থ নোয়াখালী জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে নোবেল-রূপক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত নোয়াখালী জেলার শিক্ষার্থীদের সংগঠন "নোয়াখালী জেলা ছাত্র কল্যাণ পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়" এর ২০২৫-২০২৬ কার্যনির্বাহী পরিষদের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

 

মঙ্গলবার (১৮ মার্চ) সংগঠনের উপদেষ্টাগণের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ১ বছরের জন্য এ কমিটি অনুমোদন করা হয়। একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহাদুল ইসলাম নোবেলকে সভাপতি এবং একই ব্যাচের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আবদুর রহমান রূপককে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়েছে।

 

সভাপতি নোবেল ছাত্রকল্যাণকে সুসংগঠিত করে এল্যামনাই এবং বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরি করে কাজ করার কথা বলেন। এছাড়াও শিক্ষার্থীদের জন্য নবীনবরণ, শিক্ষাসফর, ক্যারিয়ারমুখী ওর্য়াকশপ ও বৃত্তি কর্মসূচী চালু করার কথা বলেন।

   

বর্তমানে দেশের সবচেয়ে ধনী জেলার শিক্ষার্থী হিসেবে দেশের যেকোনো ক্লান্তিলগ্নেও কাজ করবে বলে জানায় এই সংগঠন। সাধারণ সম্পাদক রূপক সর্বোপরি ছাত্রদের কল্যাণে কাজ করবে বলে জানায়।

   

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই সংগঠনকে একটি স্মার্ট জেলা ছাত্র কল্যাণে রূপান্তর করার আশ্বাস দেন তিনি। এছাড়াও সকল সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা বজায় রেখে সংগঠনকে আরো এগিয়ে নেয়ার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।