Saturday, 31 October 2026
শিরোনাম
শিক্ষার্থীর ছেঁড়া জামায় প্রধান শিক্ষিকার মমতার সেলাই পাসের হারে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে বরিশাল দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু ‘বিনা অনুমতিতে প্রবেশ করুন, জুতাসহ’-ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের প্রস্তুতির সময় দেওয়া হবে এক মাস: শিক্ষামন্ত্রী এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ,পাসের হার ৫২.১২ শতাংশ বগুড়ায় শ্যামলী পরিবহনের বাস হেলপারের ব্যাগ থেকে ২,৬০০ পিস ইয়াবা উদ্ধার। বগুড়ায় আইনজীবী সহকারী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত। পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
ক্যাম্পাস

জবির ফিন্যান্স বিভাগের নতুন চেয়ারম্যান ড. বায়েজিদ আলী

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
জবির ফিন্যান্স বিভাগের নতুন চেয়ারম্যান ড. বায়েজিদ আলী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিন্যান্স বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ বায়েজিদ আলী।

 

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

 

অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোঃ ছগীর হোসেন খন্দকার-এর চেয়ারম্যান হিসেবে নিযুক্তির মেয়াদ আগামী ১৫ই ফেব্রুয়ারি ২০২৫ তারিখে তিন বছর পূর্ণ হবে বিধায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২৪(২) ধারা অনুযায়ী উক্ত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বায়েজিদ আলীকে পরবর্তী তিন বছরের জন্য ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো।

 

এতে আরও বলা হয়, তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন এবং এ আদেশ আগামী ১৬ই ফেব্রুয়ারি ২০২৫ তারিখ থেকে কার্যকর হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।