Saturday, 31 October 2026
শিরোনাম
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার এইচএসসির ফলাফলে শাস্তির আওতায় আসছেন পরীক্ষকরা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর কড়া নির্দেশ কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে সপ্তাহব্যাপী ডেঙ্গু সচেতনতায় ক্যাম্পেইন চলন্ত সিএনজিতে হঠাৎ আগুন, নেভাতে গিয়ে মিলল ২৫ বোতল ভারতীয় মদ কলেজের মালামাল চুরির অভিযোগে কলেজ ছাত্রদল সভাপতিকে বহিষ্কার দাবি না মানলে সরকারকে চরম মূল্য দিতে হবে: জামায়াত আমির মিরপুরে ফের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা শিক্ষার্থীর ছেঁড়া জামায় প্রধান শিক্ষিকার মমতার সেলাই পাসের হারে শীর্ষে ঢাকা বোর্ড, তলানিতে বরিশাল
ক্যাম্পাস

জবির নৃবিজ্ঞান বিভাগে শীতকালীন পিঠা উৎসব

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
জবির নৃবিজ্ঞান বিভাগে শীতকালীন পিঠা উৎসব

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নৃবিজ্ঞান বিভাগের উদ্যোগে বাহারি স্বাদের পিঠার সমাহারে অনুষ্ঠিত হয়েছে শীতকালীন পিঠা উৎসব। বাঙালির হাজার বছরের ঐতিহ্যকে তুলে ধরতে এবং বিভিন্ন জেলার সংস্কৃতি ও পিঠাকে ফুটিয়ে তুলতেই এ আয়োজন করেছে বিভাগটির শিক্ষার্থীরা।

 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে এ আয়োজন শুরু হয়। এতে বিভাগের শিক্ষার্থীরা হরেক রকমের পিঠাপুলির প্রদর্শনী ও বেচাকেনার আয়োজন করে।

 

পিঠা উৎসবের আয়োজক ও বিভাগের শিক্ষার্থী ফাহমিদা জাহান আনিকা বলেন, পড়াশোনার পাশাপাশি বছরে এরকম একটা উৎসবের দিন থাকা অত্যন্ত জরুরী বলে মনে করি। ব্যস্ততম একটি সপ্তাহ কাটানোর পর উৎসবের দিন যখন সকলে একত্রে আনন্দ করতে পারলাম তখন মনে হচ্ছে কষ্টগুলো সার্থক। শিক্ষক-শিক্ষার্থী সকলে মিলে অনেক ভালো একটি দিন কাটালাম। ইনশাআল্লাহ নৃবিজ্ঞানে এরকম দিন আরো অনেক আসুক।

 

নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক জনাব আব্দুল কুদ্দুস বলেন, এমন আয়োজন শিক্ষার্থীদের জন্য খুব দরকার। পড়াশোনার পাশাপাশি এসব আয়োজন শিক্ষার্থীদের আরো বেশি সৃজনশীল করে তুলে।

 

শীতকালীন আনন্দকে আরও বাড়িয়ে তুলতে এমন আয়োজন দেখে খুশি শিক্ষক- শিক্ষার্থীসহ সকলে। এছাড়া নৃবিজ্ঞান বিভাগ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।